সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে দুই বছরের জন্য জাতীয় সরকার চান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমি এক বছর আগের থেকে বলছি’ অন্তত দুই বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে এ দেশে কোনোক্রমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না। কোনোক্রমেই সুষ্ঠু নির্বাচন হবে না।
‘
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলনের ৫২তম বছর উদযাপন উপলক্ষে ‘বাঙালির তৃতীয় জাগরণের মাইলফলক’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডি সভার আয়োজন করে।
জাফরুল্লাহ বলেন, ‘জাতীয় সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো আওয়ামী লীগ। সেই সরকারে আওয়ামী লীগের প্রতিনিধিও থাকবেন। হয়তো প্রতিনিধি শেখ রেহানাও হতে পারেন। আমি জানি না, সেটা আওয়ামী লীগের ব্যাপার। ‘
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে একের পর এক সমালোচনামূলক বক্তব্য এবং সম্প্রতি সিইসি গঠন নিয়ে ডা. জাফরুল্লাহর মন্তব্যে চরমভাবে ক্ষুব্ধ হয়েছে বিএনপি। বেশ কিছুদিন ধরে বিএনপির কোনো কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ না জানানো হচ্ছিল না। এবার তিনি অতিথি থাকবেন এমন অনুষ্ঠানেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতাকর্মীরা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
