সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বিকালে দূতাবাসের অডিটোরিয়ামে সৌদিস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব হাত্তান বিন সাম্মান, বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সৌদি আরব প্রতিনিধি ড. ইব্রাহিম আল যিক, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বিষয়ক মহাপরিচালক মিজ আমিনা আল হাজরি বক্তব্য প্রদান করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে কূটনৈতিক কোরের ডীন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ড. অসাফ সায়ীদ, শ্রীলংকার রাষ্ট্রদূত পি এম রাজা, ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভিল্লালুনা আলন্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা বাংলা রক্ষা করার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশীদের কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা শিক্ষার ওপর জোর দেন। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ ও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার ওপর জোর দেন।
অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় (ইংরেজি শাখা) ও ভারতীয় আন্তর্জাতিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে। অনুষ্ঠানে ৯ জন রাষ্ট্রদূতসহ ৪৫ জন কূটনীতিক যোগদান করেন। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও ১২টি ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে গতকাল সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এরপর রাষ্ট্রদূত দূতাবাস চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এ উপলক্ষে দূতাবাস সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। এ সময় রাষ্ট্রদূত ৫২এর ভাষা আন্দোলন ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য এগিয়ে আসার আহবান জানান।
সকালে বাংলাদেশ কমিউনিটির আলচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন, রিয়াদের অভিবাসী প্রফেসর ড. রেজাউল করিম, ব্যবসায়ী এম আর মাহবুব ও আব্দুস সালাম। বক্তারা একুশের প্রেক্ষাপট, একুশের চেতনা, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
