মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ন্ত্রণ নিতে ২৫টি এজেন্সি সিন্ডিকেট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। তারা এই সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যানারে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সি মালিকদের পক্ষ থেকে দাবি করা হয়, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সারাভানান ২৫ এজেন্সির তালিকা চেয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু তারা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কোনো সিন্ডিকেট দেখতে চান না।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব বৈধ লাইসেন্সধারী এজেন্সিকে কর্মী নিয়োগে সুযোগ দিতে হবে। মালয়েশিয়ার সব এজেন্সি যুক্ত থাকলে বাংলাদেশের ক্ষেত্রে ২৫ এজেন্সি কেন হবে, সেটা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
এজেন্সি মালিকরা বলেন, ২৫টি রিক্রুটিং এজেন্সির সাব–এজেন্ট হিসেবে ২৫০ এজেন্সি কাজ করবে। একটি বৈধ রিক্রুটিং এজেন্সি কেন সাব এজেন্ট হিসেবে কাজ করবে? এই সাব এজেন্টের নামে এজেন্সি মালিকদের দালালের ভূমিকায় নামাচ্ছে তারা।
এ সময় তারা মালয়েশিয়ার এই প্রস্তাবকে অনৈতিক ও অবমাননাকর আখ্যা দিয়ে জানান, প্রতিবেশী দেশ নেপালের এক হাজার ৬০০–এর বেশি এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠায়।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া যৌথ কারিগরি কমিটির সভায় সব এজেন্সির সমান সুযোগের বিষয়টি নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি টিপু সুলতান।
লিখিত বক্তব্যে বলা হয়, মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীদের কাছ থেকে তিন গুণ ভাড়া নিচ্ছে বাংলাদেশ বিমানসহ বেসরকারি উড়োজাহাজগুলো। এটা বন্ধের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ, বায়রা সদস্য কল্যাণ পরিষদ, সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা, রিক্রুটিং এজেন্সিজ ওয়েলফেয়ার অরগানাইজেশন অব বাংলাদেশ, সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরাম, বায়রা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, স্বাধীনতা রিক্রুটিং এজেন্সিজ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
