ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এর মধ্যে ইউক্রেনে প্রায় ৯০ টন ‘মারণাস্ত্র সহায়তা’ পাঠালো যুক্তরাষ্ট্র। শনিবার (২২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সামরিক সহযোগিতার আওতায় প্রথম চালান এটি। এর মধ্যে ‘সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা’র জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আছে।
ইতোমধ্যে কিয়ভে পৌঁছেছে এই চালান। চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়ভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের সফরের পর এই সহযোগিতা পাঠালো যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০০ মিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করেন।
কিয়ভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, এই চালান ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ।
এক ফেসবুক বার্তায় মার্কিন দূতাবাস আরও লিখেছে, ‘ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং রাশিয়ার আগ্রাসন রোধে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বাহিনীকে অব্যাহতভাবে এই ধরণের সামরিক সহায়তা দিয়ে যাবে।’
এই সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী।
এদিকে বারবার রাশিয়া অস্বীকার করছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই তাদের।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
