দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড় এবং সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার কর’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সম্মেলন গত ১৬ জানুয়ারি অনলাইনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের সংগ্রাম রোধ করার জন্য সরকার মানুষের কণ্ঠস্বর রোধ করছে, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করছে। দুঃশাসন হটাতে হবে, ব্যবস্থা বদলাতে হবে, জোট-মহাজোটের বাইরে বিকল্প শক্তিকে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি
আর এ কাজ কমিউনিস্ট পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি ডা. আহমেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য কমরেড মোহাম্মদ কিবরিয়া।
উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন পার্টির নেতা শাহরিয়ার বিন আলী। উদ্বোধনী অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন উদীচী যুক্তরাজ্যের শিল্পী জুবের আখতার সোহেল এবং অসীমা দে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
