ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃক রেজিষ্ট্রার্ড সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস সম্প্রতি বালার সুবর্ণজয়ন্তী উদযাপনে আপত্তি জানিয়েছে। কারণ, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালা সংগঠনটি ২০১৫ সালে আহম্মদ কবির কর্তৃক রেজিষ্ট্রিকৃত নবজাত সংগঠন। উক্ত সংগঠন কিভাবে ৫০ বছর পূর্তি উদযাপন করে। এধরণের ভাবনা থেকে সরে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস এর কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, স্বাধীনতার পর লস এঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী গঠন করেছিল বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস। পরবর্তীতে মরহুম শহিদুল্লাহ খানের নেতৃত্বে এসোসিয়েশন বেগবান হয় এবং তৎকালীন এসোসিয়েশনের সভাপতি জনাব মমিনুল হক বাচ্চু উক্ত নামে ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃক রেজিষ্ট্রেশন করেছিলেন। অর্থাৎ ক্যালিফোর্নিয়া আইনি প্রক্রিয়ায় নিবন্ধন করা হয়েছিল। পরবর্তীতে ২০০৪ সালে সুহাইল আহমদ এই সংগঠনকে আবার নিবন্ধভুক্ত করেন এবং যথাক্রমে ২০০৫ ও ২০০৬ সালে এসওআই ফাইল করেন উনাকে সিইও এবং এনায়েত উল্লাহ সাহেবকে সেক্রটারি ও আবদুল্লাহ মাহমুদ সাহেবকে সিএফও পদবি দিয়ে। আবার ২০০৮ সালে সাইয়েদ আবেদ নিপু ১৯৯৭ সালের নিবন্ধন তুলে আনেন এবং সংগঠনের অফিস লংবিচের ঠিকানায় এস বি খানের নাম দিয়ে সিইও ইশতিয়াক চিশতী, সেক্রেটারী আবুল ইব্রাহীম এবং সি এফও ইমদাদুল হক বব এর নাম দিয়ে এসওআই (স্টেস্টমেন্ট অব দ্যা ইনফরমেশন) ফাইল করেন। পরবর্তীতে এসোসিয়েশন কোর্টে উঠলে উক্ত নামের নিবন্ধিকরণ স্থগিত হয়ে পড়ে।
২০১৫ সালে আহমদ কবির এসোসিয়েশনকে পুনর্জীবিত করার চেষ্টা করলেও প্রযুক্তিগত কারণে সেক্রটারী অব স্টেস্ট উক্ত এসোসিয়েশনকে নিবন্ধন করার অনুমতি দেয়নি বিধায় তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালা নামে নতুন নিবন্ধন করেন। যা পরবর্তীতে ডা: সিরাজুল্লাহ উক্ত সংগঠনের সংবিধান প্রণয়ন করেন এবং তার ধারাবাহিকতায় বালার কার্যক্রম চলছে। বলাবাহুল্য যে, সিরাজুল্লাহ সাহেব সংগঠনের প্রতিষ্ঠাতা আহমদ কবিরকে না জানিয়ে ( আহমদ কবিরের ভাস্য) এজেন্ট অব সার্ভিস উনার নামে করে ফেলেন। উনার ফাইলে তিনি নিজে সিইও, সেক্রটারী জনাব সাইফ কুতুবি এবং সিএফও জনাব মোহাম্মদ আবু হানিফার নাম আছে।
অপরদিকে, গত বছরের শেষে দীর্ঘ ৫০ বছরের পুরাতন বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলস আবার পুনর্জীবিত করা হয়েছে। বর্তমানে স্টেস্টমেন্ট অব দ্যা ইনফরমেশন (এসও আই) এতে রয়েছেন আহমেদ কবির, কাজী মশহুরুল হুদা এবং ফারহান কবিরের নাম। ক্যালিফোর্নিয়া স্টেস্ট কর্তৃক সকল দলিল উক্ত নিবন্ধিকরণের হাতে রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসকে পুনরায় পূন:জাগরিত করার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস তৎকালীন গঠিত গঠনতন্ত্রের ভিত্তিতে (গঠনতন্ত্র প্রণয়ন ছিলেন ইঞ্জিনিয়র মোকলেস ভূঁইয়া ও ড. নাজমুল উলাহ ) অচিরেই নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে গ্রিফিত পার্কে চিরাচরিত নিয়মেই পিকনিকের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করা হবে বলে জানা গেছে এবং অচিরের একটি টাউন হল মিটিং এর মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
উল্লেখ্য, সকল প্রবাসী বাংলাদেশী আমেরিকান উক্ত সংগঠনের সদস্য এবং প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং ভােট দেওয়ার ক্ষমতা রাখেন এবং নির্বাচন সংগঠনের সকল নিয়ম অনুযায়ী সম্পাদন করা হবে বলে জানিয়েছে বর্তমান এসোসিয়েশনের অফিসারবৃন্দ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
