রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ নেবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ছাড়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় তার মিত্ররাও ইউক্রেনের পাশে থাকবে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ‘ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য জড়ো করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন তাঁকে নিশ্চিত করেছেন যে, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে।’
ইউক্রেনে হামলার ব্যাপারে বাইডেন পুতিনকে সতর্ক করার পরই এই সমর্থনের কথা জানালো হোয়াইট হাউস। ফোনালাপে বাইডেন ইউক্রেনের প্রতি জোর সমর্থনের ব্যাপারে তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেন।
ফোনালাপ শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের জন্য বাইডেনের প্রশংসা করে বলেন, ‘এটি দুই দেশের সম্পর্কের বিশেষ প্রকৃতি বলে প্রমাণ করে।’
উল্লেখ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউক্রেন ইস্যুতে আগামী ৯ ও ১০ জানুয়ারি জেনেভাতে আলোচনার কথা রয়েছে। এ ছাড়া এর আগে বাইডেন ও পুতিন এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেন ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে ফোনে কথা বলেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
