জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় দু’টি স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়েছে।
এ ছাড়া অস্ট্রিয়া বাংলাদেশকে প্রায় দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান করেছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসাথে ডাক টিকেট দু’টি উন্মোচন করেন। ডাক টিকেট উন্মোচনকালে সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থাল বলেন, অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশকে উপহার হিসেবে প্রদানকৃত ৯ লাখ ৫৬ হাজার ৫৫০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।
আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ,
এলডিসি গ্র্যাজুয়েশন, বিমান যোগাযোগ, অভিবাসন, বহুপাক্ষিক সহযোগিতা, পরমাণু নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং চলমান মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দুই পররাষ্ট্র সচিব ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
