স্হানিয় শালিমার রেস্টুরেন্টে ২৫শে ডিসেম্বর ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ পালন করেছে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা।
“স্বাধিনতার সূবর্ন জয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১” সূচনা বক্তব্যের মাধ্যমে অনুস্ঠান শুরুর ঘোষনা করেন সংগঠনের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন।
এর পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয় ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়! পবিত্র কোরান থেকে তালাওয়াত করেন জনাব মোহাম্মদ হোসেন রানা।
মঞ্চে উপবিস্ট নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন-
তৌফিক ছোলেমান খান তুহিন, সভাপতি, জামিউল ইসলাম বেলাল, সাধারন সম্পাদক, ঢালী মোফাজ্জল হোসেন মফু, সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক, ফয়জু সোবহান, সিনিয়র সহ-সভাপতি এবং তাপস নন্দী, সভাপতি, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুব লীগ।

আলোচনা সভায় বক্তব্যদানকারীদের মধ্যে ছিলেন-সর্ব আলমগীর হোসেন,
সাধারন সম্পাদক, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুব লীগ, আবুল হাসনাত রায়হান, সভাপতি জালালাবাদ এসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া ও সদস্য, যুক্তরাস্ট্র আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা, মোহাম্মদ হোসেন রানা, সাবেক সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া, সিদ্দিকুর রহমান সিদ্দীক সহ সভাপতি, যুক্তরাস্ট্র আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা, মো: এনামল হক ইমরান কমিউনিটি এক্টিভিস্ট ও সাবেক সভাপতি ভ্যালী এসোসিয়েশন, রফিকুল হক খসরু, যুগ্ম সাধারন সম্পাদক, সেন্ট্রাল ফ্লোড়িডা আওয়ামী লীগ!
আলোচনার পর্বে বক্তাগণ শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল রাজনৈতিক জীবনের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন! বিভিন্ন ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশকে পৌঁছানোর ভূয়সি প্রশংসা করেন বিভিন্ন বক্তাগন।
মঞ্চে উপবিস্ট সকল নেতৃবৃন্দের বক্তব্যে ফুটে উঠে অপার সম্ভাবনার বাংলাদেশের আগামী দিনের আশাব্যান্জক সব উন্নয়নের চিত্র। সবশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
মনোরম “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১” অনুস্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জামাল হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানা সোবহান, সাংঠনিক সম্পাদক।
অনুস্ঠান শেষ হয় সকল অতিথিদের নৈশভোজে আপ্যায়নে।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
