আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অতিরিক্ত পরিশ্রমের কারণে তার বিশ্রাম দরকার। তাই চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করে কেবিনে রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো বলেন, ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে এসেছিলেন। পূর্বের সমস্যার পাশাপাশি তার অ্যাজমা আছে। এজন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছে।
শারফুদ্দিন আহমেদ বলেন, আগামীকাল সকাল ১০টায় তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।
এর আগে সকালে ওবায়দুল কাদের শারীরিকভাবে অসুস্থ বোধ করার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার ফেসবুক পেজে লিখেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হচ্ছে। একই সাথে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
এ ছাড়াও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছে।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
