এবার ভূমধ্যসাগরের পাড়ের অপার সৌন্দর্য্যের দেশ সাইপ্রাসের পাপসে অনুষ্ঠিত আন্তর্জাতিক লজিকম দূরপাল্লার ম্যারাথনে অংশ নিলেন জার্মানির মিউনিখে বসবারত বাংলাদেশি শিব শংকর পাল। সবমিলিয়ে এখন পর্যন্ত ১১৪টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন ৫৭ বছর বয়সী এই দৌড়বিদ।
বিশ্বের অনেক দেশের প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগীদের সাথে বাংলাদেশের পতাকা হাতে দৌড়েছেন ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পাল। ৪২. ১৯৫ কি.মি. পথের এই দৌড় শেষ করতে শিব শংকর সময় নেন ৩ ঘণ্টা ৪৭ মিনিট। ছোট এই দেশটির ঐতিহ্যবাহী এই ম্যারাথনটি পাপস শহরেরে দর্শনীয় স্থান কৌকিলার পেট্রা টৌ থেকে শুরু হয়ে ভূমধ্যসাগরের কোল ঘেষে শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে পাপসের ক্যাসল বা দূর্গে এসে শেষ হয়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বাতাসের মধ্যেও আন্তর্জাতিক এই ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে দৌড়ানো সবসময়ই গর্বের বলে জানান ক্রীড়াবিদ, সমাজসেবক ও সংগঠক শিব শংকর পাল। এখানে তাঁকে অনুপ্রেরণা আর সাহস যোগাতে আসেন তাঁর স্ত্রী শিখা শংকর পাল। তিনি জানান, স্বামীর এই অদম্য আগ্রহ তিনি সব সময় উপভোগ করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
