ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক সম্প্রতি যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার ঘোষণা দিয়েছেন।
টিউলিপ এক টুইট বার্তায় বলেন, ‘শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টার হিসেবে প্রায় ছয় বছর দায়িত্ব পালনের পর ছায়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’
শেখ রেহানার মেয়ে টিউলিপ বলেন, তিনি র্যাচেল রিভস এমপির টিমে শ্যাডো চ্যান্সেলর পদে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার অপেক্ষায় রয়েছেন।
টিউলিপ বলেন, ‘লেবার পার্টির সম্মুখ সারিতে থাকার সুবিধা আমি পেয়েছি। শিশুদের জীবন গঠনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং যারা এ শিক্ষা দিচ্ছেন তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সমর্থনদান করার জন্য লড়াই করা আমি কখনোই বন্ধ করবো না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ বলেন, চিলড্রেন অ্যান্ড আর্লি ইয়ার্স বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরও সহায়তা, শিশুদের দেখাশোনা করা এবং বিনামূলে স্কুলে খাবারের জন্য যারা যোগ্য তাদের জন্য তিনি লড়াই করেছেন।
২০১৬ সালে লেবার পার্টির শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন নির্বাচিত হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। সেই সময় তিনি শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেন। লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন নেতত্বাধীন প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছিলেন টিউলিপ।
রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্যও ছিলেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ ব্রিটিশ লেবার পার্টি ও কো-অপারেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য তিনি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
