তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কর্তৃক বেগম খালেদা জিয়া ও তার নাতনীকে নিয়ে অশ্রাব্য ভাষায় মন্তব্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ৬২৫ জন শিক্ষক। সোমবার বিকালে এক বিবৃতিতে ইউট্যাব নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান যুক্ত বিবৃতিতে বলেন, সরকারের তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য শোনার মতো নয়। তার মন্তব্য সকল ভব্যতা ও শিষ্টাচারকে ছাড়িয়েছে। সরাসরি নারী বিদ্বেষী ও বর্ণবাদী বক্তব্য দিয়েছেন তিনি। তারা বলেন, গণতান্ত্রিক সভ্য দেশে কোনো মন্ত্রীর মুখ দিয়ে এমন বক্তব্য বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো। ডা. মুরাদ দু’জন নারীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এমনকি আফ্রিকার মানুষদের সম্পর্কেও বর্ণবাদী মন্তব্য করেছেন।
তারা বলেন, মুরাদ হাসান অত্যন্ত কুরুচিপূর্ণ, বাজে ও অশ্লীল ভাষায় নারীদের অবমাননা করেছেন। যা কোনো সুস্থ, স্বাভাবিক মানুষের কাজ নয়। তিনি গর্হিত অপরাধ করেছেন। এ ধরনের বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রীর নৈতিক স্খলন হয়েছে। তিনি ক্ষমার অযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমরা শিক্ষক সমাজ অবিলম্বে সরকারের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে হীন রাজনৈতিক দুরভিসন্ধিমূলক নারী ও বর্ণবিদ্বেষী বিকৃত মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
