জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে বিরাট আয়োজনে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর শুক্রবার লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে।
দিনব্যাপী এই সম্মেলনে থাকবে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, কাব্য জলসা, বইমেলা এবং জয় বাংলা কনসার্ট। দেশ ও প্রবাসের খ্যাতিমান ব্যক্তিবর্গ, জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা এই সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন ‘সার্বজনীন মুজিববর্ষ উদযাপন কমিটি’র সদস্য-সচিব নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। এই সম্মেলনের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, নিউজার্সির কাউন্সিলম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী এবং প্রধান সমন্বয়কারির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া। এই কর্মসূচির সমর্থনে প্রস্তুতি সভা হচ্ছে রবিবার অপরাহ্নে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে।
এর আগে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’র অনুষ্ঠান হবে। সম্মিলিত সাংষ্কৃতিক জোটের উত্তর আমেরিকাস্থ সভাপতি মিথুন আহমেদ জানান, ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের আগে জ্যাকসন হাইটসের রাস্তায় ‘মোমবাতি মিছিল’ হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালনকারিরা এতে অংশ নেবেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
