করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের কারণে আফ্রিকা মহাদেশের সাতটি দেশ থেকে ভ্রমণে নতুন করে কিছু বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নতুন নির্দেশনা অনুসারে, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, জিম্বাবুয়ে ও লেসোথো- এ সাত দেশ থেকে বাংলাদেশে এলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বেবিচক গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রমণসংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছে।
এ ছাড়া বেবিচক বলছে, যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে। এর আগে এ সময়সীমা ছিল ৭২ ঘণ্টা। তবে, অনূর্ধ্ব ১২ বছর বয়সিদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।
বেবিচকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো থেকে কেউ বাংলাদেশে এলে তাঁকে নিজ খরচে বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
এ ক্ষেত্রে উড়োজাহাজে ওঠার আগেই কোয়ারেন্টিনে থাকার জন্য সরকার নির্ধারিত হোটেল নির্বাচন করতে হবে।
বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকার সময়ে যাত্রীকে সাত দিন পর প্রথম বার এবং ১৪ দিন পর দ্বিতীয় বার করোনার পরীক্ষা করা হবে। এসব করোনা পরীক্ষার খরচ যাত্রীকে বহন করতে হবে।
বেবিচকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হোটেলে কোয়ারেন্টিনের সপ্তম দিনে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে যাত্রীকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হবে। আর নেগেটিভ রিপোর্ট এলে হোটেলে বাকি সাত দিন কোয়ারেন্টিনে থাকা লাগবে। এর পর ১৪তম দিনে দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে যাত্রী কোয়ারেন্টিন কেন্দ্র থেকে চলে যেতে পারবেন।
বেবিচকের এ নির্দেশনা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে বলে সংস্থার ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনসের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে।
এ ছাড়া আফ্রিকার সাত দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে এলে ২৩ অক্টোবর জারি করা বেবিচকের নির্দেশনা অনুসরণ করতে হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
