লস এঞ্জেলেসে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর বিজয় উৎসব ২০২১’র আয়োজন চলছে। বিজয়ের মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান ধরণের কর্মসূচী ঘোষণা করা হচ্ছে।
এর মধ্যে আগামী ১৬ ডিসেম্বর ২০২১ সোনার বাংলা চত্বরে জাতীয় স্মৃতিসৌধের ম্যুরালের সামনে ঐক্যবদ্ধভাবে আয়োজন করা হয়েছে বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান ‘বিজয় উৎসব’।
এদিন বিজয় দিবসে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন, পুষ্পার্ঘ অর্পণ, দোয়া ও জমায়েত হওয়ার আহ্বান করা হয়েছে। দল, মত নির্বিশেষে সকলকে দেশপ্রেমের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে এ আয়োজনে অংশ নিতে অনুরোধ করেছে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উক্তদিন সন্ধ্যা ৬টা থেকে রাত দশটা পর্যন্ত এই আয়োজন চলবে। প্রত্যেকেই তাদের স্ব স্ব সময়ে জমায়েত হয়ে আয়োজনে অংশ নেয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
অনুষ্ঠানটি অনলাইনে লাইভ প্রচার করা হবে।
এছাড়া যথারীতি কন্সাল জেনারেল অফিস সরকারিভাবে সীমিত পরিসরে বিজয় উৎসব পালন করবে।
এছাড়া লস এঞ্জেলেসে প্রতিবছর বিজয় দিবসকে কেন্দ্র করে দিন ব্যাপী বাংলার বিজয় বহর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবছর লিটল বাংলাদেশ এলাকায় আগামী ১৯ শে ডিসেম্বর এই আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কতৃপক্ষ জানায় যে, আগামী ১৯ ডিসেম্বর রোববার সারা দিনব্যাপী কর্মসূচী হাতে নেয়া হয়েছে। যা উদযাপিত হবে লিটল বাংলাদেশের উপর আলেকজেন্ডিয়া স্ট্রীস্টের থার্ড এবং ফোর্থ স্ট্রীট বন্ধ করে। রাস্তার উপর মঞ্চ তৈরি করে এবং দুই পাশ দিয়ে স্টল বসিয়ে এ আয়োজন করা হবে প্রতি বছরের মত।
এ দিন সকালে মটর শোভা যাত্রার আয়োজন করা হবে। এবারের বাংলার বিজয় বহরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নয় বছর বয়সের অধ্যাপক সুবর্ণ আইজেক বারী। যিনি ইতিমধ্যে বিশ্বের সব চেয়ে ছোট বিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। উৎসবে ৫ জন বিশিষ্টজনকে জেসমিন খান এ্যাওয়ার্ড প্রদান করা হবে। তাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক সুবর্ণ আইজেক বারী, মুজিব সিদ্দিকী, কাজী মশহুরুল হুদা, মিঠুন চৌধুরী ও মো. শহিদুল্লাহ খান (মরণোত্তর)।
বাংলার বিজয় বহর এর আয়োজনে পার্টনারশীপ হিসাবে অংশগ্রহণ করবে রামপট ভিলেজ নেবারহুড কাউন্সিল ও উপস্থিত থাকার প্রতিশ্রুতি প্রদান করেছেন লস এঞ্জেলেস সিটি মেয়র এরিক গারসেটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবারের সুবর্ণ জয়ন্তীতে সকলেই অতীতের বিভেদ ভুলে দল, মত ও বৈষম্যের উর্দ্ধে সমবেতভাবে বিজয় উৎসব পালন করবে বলে কমিউনিটির মানুষরা মনে করছেন।
করোনার পর সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটি আয়োজন হতে যাচ্ছে এই বিজয় উৎসব। শান্তিপূর্ণভাবে সকলেই একযোগে বিজয় দিবসে অংশগ্রহণ করবে বলে জানা গেছে এবং বাংলার বিজয় বহরের কর্মসূচীতে সমবেত হবে বলে জানা গেছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
