বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র সই হয়েছে। সোমবার দুপুরে গ্রিসের রাজধানী এথেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিশ মিতারাকির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয়।
এরপর নিরাপদ অভিবাসন বিষয়ে সহযোগিতা ও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়।
বৈঠকে দুই নেতা অবৈধ অভিবাসন রোধ এবং বৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করেন। বৈধ পন্থায় শ্রমিকদের প্রবেশাধিকার দিলে অবৈধ মানব পাচার অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে মতপ্রকাশ করেন তারা।
এ সময় তারা বাংলাদেশ থেকে চাহিদা অনুযায়ী গ্রিসের বিভিন্ন শ্রমঘন খাতসমূহে শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীর আগমনের জন্য বিভিন্ন প্রাসঙ্গিক দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ থেকে আগ্রহী শ্রমিকেরা সহজে, নিরাপদে ও স্বল্প খরচে গ্রিসে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। এতে বাংলাদেশ এবং গ্রিস উভয়ই অর্থনৈতিকভাবে লাভবান হবে। এ সময় গ্রিক মন্ত্রী মিতারাকি আগামী জানুয়ারির মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হবে এবং আগামী ফেব্রুয়ারিতে তাঁর ঢাকা সফরকালে প্রস্তাবিত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে রাষ্ট্রদূত আসুদ আহমেদ, প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, দূতাবাসের কর্মকর্তা ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
