মালয়েশিয়ায় বিভিন্ন কারণে আটক হওয়া বাংলাদেশী বন্দীদের বৈধ করে নেয়ার সুপারিশ করেছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার। রোববার মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে অবস্থিত আজিল ইমিগ্রেশন ক্যাম্পে থাকা বাংলাদেশী নাগরিকদের সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো গোলাম সারোয়ার। এসময় হাইকমিশনার ক্যাম্পে থাকা
বাংলাদেশীদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন । পরে ক্যাম্প কর্মকর্তাদের সাথে এক বৈঠক মিলিত হন।
তিনি বাংলাদেশীদের দ্রুত দেশে প্রেরণ এবং আইনি প্রক্রিয়ায় সম্ভব হলে তাদেরকে মালয়েশিয়াতে পুনরায় কাজে নিযুক্তির জন্য অনুরোধ করেন। ক্যাম্প কমান্ডার বন্দীদের বিষয়ে ক্যাম্পের উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরে আশ্বাস দিয়েছেন যে, যাদেরকে দেশে ফেরত পাঠানোর আদালতের আদেশ রয়েছে তাদেরকে দ্রুত দেশে ফেরত পাঠানো এবং কাজে নিযুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য আইনি প্রক্রিয়ায় সহযোগিতা
এসময় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর ২ মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এবং কমার্শিয়াল কাউন্সেলর মো রাজিবুল আহসান হাইকমিশনারের সাথে ছিলেন ।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
