বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাবে আর জনগণ তা তাকিয়ে তাকিয়ে দেখবে- এটা কখনোই হবে না।
তিনি অভিযোগ করে বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে বিদেশে পাঠানো হচ্ছে না।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে আপনারা বিনা চিকিৎসায় মেরে ফেলবেন। আর জনগণ তা তাকিয়ে তাকিয়ে দেখবে- এটা কখনোই হবে না। বাংলাদেশের মানুষ আগরতলা ষড়যন্ত্র মামলা যেমন মানে নাই, তেমনি আপনাদের (সরকার) ষড়যন্ত্রও মানবে না। গণ-অভ্যুত্থান হবে। লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।’
তিনি বলেন, ‘আমাদের দেশের বিশিষ্ট আইনজীবীরা বলছেন, এ রকম অবস্থায় তাকে ভালো ও উপযুক্ত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যাপারে আইনের কোনো বাধা নেই। কিন্তু তারপরও সরকার কেন খালেদা জিয়াকে বিদেশে যেতে দেবে না? আইন যেখানে বাধা না, প্রয়োজন যেখানে মানবিক, সেখানে বাধার অর্থ কী? রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় এবং এই রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য তারা ব্যবহার করছে রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্র শক্তিকে।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার। বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব এএসএম শামীম, হাবিব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, মুজিবুর রহমান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
