তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবে। তিনি যদি বলেন, আগুনে ঝাঁপ দে মুরাদ। আমি তাই করব।’
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা হচ্ছে তা কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশে নাই। নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে আমাদের দায়িত্ব কী? আমরা কী করছি? আমাদের আরও সহনশীল হওয়া উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এটা নয় এটা। বঙ্গবন্ধুর দর্শন এগুলো নয়। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দেশের শান্তি বজায় রাখতে আমাদের যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা মেনে চলি এবং আজীবন চলব।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে মিডিয়া কর্মীদের জন্য যে কর্মপরিবেশ সৃষ্টি করেছে বিশ্বে তা বিরল। আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা সাম্প্রদায়িকতার নামে নষ্ট হতে দেওয়া যায় না। ইউপি নির্বাচনে যে হানাহানি, রক্তারক্তি চলছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাহলে প্রশ্ন জাগছে আমরা ব্যর্থ হচ্ছি কি না। সমস্যা আসলে মানসিকতায়, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। কেউ নির্বাচিত না হলে এমন কী ক্ষতি হবে? সবার প্রতি আহ্বান, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আর যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না হয়।’
ডা. মুরাদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজনকে দায়িত্ব দিলে ভাল হয়। শুধু ইউপি নির্বাচন বিবেচনায় না, সামনে জাতীয় নির্বাচনও আছে। তাছাড়াও অনেক কাজ আছে। সব যেন সুষ্ঠুভাবে ও সহজভাবে হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ, স্মার্ট, সতর্ক ও সক্রিয় হয়ে ভূমিকা পালন করতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবার সুযোগ এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবেন তাই করবে। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবে। তিনিতো আমাদের মমতাময়ী মা।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
