ইন্দোনেশিয়ায় সফররত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে সেদেশের শিল্পমন্ত্রী এগাস গুমিয়াং কারতাসাসমিতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউসিডো) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়ন সংক্রান্ত ২য় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাক্কালে আজ সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দু’দিনব্যাপি এ সম্মেলন আজ ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকাল জাকার্তা ঘোষণার মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে।
বৈঠকে, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। এছাড়া কারিগরী দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেও উভয় পক্ষ সম্মত হন।
বুধবার বিকেলে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমওইউ স্বাক্ষরের লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সেদেশের ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।
ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নীতি) মোঃ সলিম উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প উন্নয়ন সংক্রান্ত ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
