বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মাইনরিটি ভয়েস ক্যানবেরা ও ২৮টি সংগঠনের সম্মিলিত জোট স্ট্যান্ড ফর রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ। গত ৫ নভেম্বর ক্যানবেরায় অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউস ও বাংলাদেশ হাই কমিশনের সামনে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ থেকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ আরও বক্তব্য দেন হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়া, ক্যানবেরা ইন্টারফেইথ ফোরাম, সনাতন সমাজ, রাধাকৃষ্ণ গৌরীয় মন্দির, বাংলাদেশ সোসাইটি ফর পূজা এন্ড কালচার, বাংলাদেশ পূজা এসোসিয়েশন, জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ফোরাম ফর মাইনরিটিস ইন বাংলাদেশ, লোকনাথ ব্রহ্মচারী মিশন সিডনি, অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু এসোসিয়েশনসহ ২৮ সংগঠনের প্রতিনিধি।
এরপর বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। তারা ১১ দফা দাবি-সম্বলিত চিঠিটি তাকে পড়ে শোনান এবং তার কাছে হস্তান্তর করেন। হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এবং হাই কমিশনের কর্মকর্তাগণ প্রতিনিধিদের সাথে আন্তরিক পরিবেশে আলোচনা করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
