বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষ সরকারের রাজসিংহাসন উল্টে দিতে ধেয়ে আসবে। সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশকে বিরোধীদল শূন্য করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। বিরোধীদলের নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতেই দেশব্যাপী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবি মামলা দায়ের করা হচ্ছে। আদালত কর্তৃক জামিন নামঞ্জুর করাটা যেন আওয়ামী সরকারের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মানুষের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক সকল অধিকারকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে।
ফখরুল আরও বলেন, ‘ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ফয়সাল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি এবং গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ- বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।’ এসময় বিএনপি মহাসচিব সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
