দর্পণ কালচারাল অ্যান্ড র্যালিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিডনিতে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। তিথি অনুযায়ী পূজা করার উদ্দেশ্য থাকলেও করোনা মহামারি এবং কঠোর লকডাউনে থাকায় পূজা আয়োজনে বিলম্ব হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয় দিনব্যাপী পূজার কার্যক্রম। এতে অংশগ্রহণ করেন দেশি-বিদেশি নানা ধর্মের মানুষ।
এদিন বিকেলে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ধর্মীয় সংস্কৃতি ভিত্তিক বিভিন্ন পরিবেশনা। আয়োজকরা মনে করেন, ধর্মীয় চর্চা এবং দেশীয় সংস্কৃতির যথাযথ অনুশীলনের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সমৃদ্ধকরণের মধ্যেই এই আয়োজনের সার্থকতা।
সন্ধ্যাপূজার পর স্বল্প পরিসরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যার শুরুতেই মঙ্গলদ্বীপ জ্বেলে সমগ্র বিশ্বের শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয়। সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজার সময় ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার জন্য প্রতিবাদ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় সংগঠনটির সদস্য অমিত সাহা বলেন, মানুষের মুখোশের আড়ালেই রয়েছে কিছু অসুর শক্তি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই পরাক্রমশীল আচরণ অচিরেই বন্ধ হোক। এসময় অরুপ কান্তি বিশ্বাস, সুবীর গুহ ও হিমেল বর্মণসহ অন্যান্যরাও কথা বলেন।
সংগঠনটির উদ্দেশ্য এবং পূজা আয়োজনের পেছনের কথা বলতে গিয়ে অসীম চৌধুরী বলেন, এই পূজার মাধম্যেই ‘দর্পণ’ পরিবারের পথচলা শুরু হলো। বড় পরিসরে পূজা আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারণে বিভিন্ন সীমাবদ্ধতার জন্য এবার তা সম্ভব হয়নি। আগামী বছরের পূজা আরও জাকজমকপূর্ণ করার প্রত্যয়ে তিনি সকলকে পূজার আগাম নিমন্ত্রণ জানান এবং সকলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
