উচ্চশিক্ষায় ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ২০১৭ সাল থেকে থেকে হাঙ্গেরি সরকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় হাঙ্গেরি সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০০টিরও বেশি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নামক বৃত্তি দিয়ে আসছে। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি কোর্সের জন্য প্রায় ১০০ জন শিক্ষার্থী এখন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টসহ অন্যান্য শহরে অবস্থান করছে।
গত ২৬ অক্টোবর হাঙ্গেরি সরকার এবং সেই দেশের পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে এক্সিলেন্স অ্যাওয়ার্ড সনদ তুলে দেয়। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি হাঙ্গেরিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিবেশ সৃষ্টিতে তাদের ভূমিকার স্বীকৃতিস্বরুপ এই পুরস্কার দেয়া হয় বলে অনষ্ঠানে জানানো হয়। প্রথমবারের মত প্রবর্তিত পুরষ্কারে বাংলাদেশের ২ জন স্নাতক শ্রেণীর এবং ১ জন স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। শিক্ষার্থীরা হলেন আমিনুল ইসলাম সাদি, সাদন মোহাম্মাদ এবং সামীন ইয়াসির।
ঢাকার রাজউক উত্তর মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ২০২০ সনে হাঙ্গেরি সরকারের বৃত্তি পেয়ে বুদাপেস্ট আসেন সাদন মোহাম্মাদ। শহরের নিকটে হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল এং লাইফ সায়েন্সে স্নাতক শুরু করেন। স্বল্পভাষী মিশুক সাদন এরমধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মেন্টর হিসেবে কাজ শুরু করেছেন। এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বলেন, “এই পুরষ্কার অর্জনের পেছনে বড় কারণ হচ্ছে আমার সিজিপিএ ভালো। পাশাপাশি আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের একজন মেন্টর। দুইটি বিষয়ে এগিয়ে থাকা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিউনিটি বিস্তারে আমি সাহায্য করেছি”।
সামীন ইয়াসির স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন দানিউবের তীরে বুদাপেস্ট ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড ইকোনোমিকসে। সদা পড়াশোনায় ব্যস্ত সামীন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে একটি পরিচিত নাম। ভালো ফলাফল তার এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বড় ভূমিকা রেখেছে বলেছে প্রতিবেদককে সে জানিয়েছে। সামীন তার অর্জন সম্পর্কে জানিয়েছেন, এই পুরস্কার তার শিক্ষা জীবনের জন্য এক অনন্য কৃতিত্ব।
আমিনুল ইসলাম সাদি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ২০২০ সালে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি পেয়ে হাঙ্গেরিতে পাড়ি জমান। হাঙ্গেরির ডেব্রেসেন শহরের বিশ্ববিদ্যালয় থেকে এই বছর স্নাতকোত্তর সম্পন্ন করেন খাদ্য নিরাপত্তা ও গুনগত মান বিষয়ে। এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরষ্কার প্রাপ্তিতে সাদি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
