বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা, ধর্ষণ ও সহিংসতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছে অস্ট্রিয়ায় বসবাসরত হিন্দু কমিউনিটি।
গতকাল বুধবার সকালে ভিয়েনাস্থ জাতিসংঘ সদরদপ্তরের সামনে মানববন্ধনে যোগ দেন অস্ট্রিয়ায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু বাড়িতে আক্রমন, প্রতিমা ভাংচুর এবং নির্যাতনের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। এছাড়াও হিন্দু কমিউনিটি অস্ট্রিয়ার পক্ষ থেকে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে হিন্দু কমিউনিটি অস্ট্রিয়ার পক্ষ থেকে এক প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়। প্রতিবাদ র্যালিটি ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসে এসে শেষ হয়। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
মানববন্ধন ও প্রতিবাদ র্যালীতে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বেড়েই চলছে। এছাড়া পূর্বেও হিন্দু ধর্মাবলম্বীদের হামলার কোন বিচার হয়নি। বাংলাদেশ সরকারের উচিত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার সুনিশ্চিত করা।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
