বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যে (ইউকে) একটি রোড শো উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এবং বাংলাদেশ হাইকমিশনের অংশীদারত্বে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো আয়োজন করতে যাচ্ছে।
যুক্তরাজ্যের লন্ডন এসডব্লিউ১পি ৩ইই-তে রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংচুয়ারির চার্চিল অডিটোরিয়ামে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে যুক্তরাজ্যের বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অনাবাসী বাংলাদেশী (এনআরবি) ও প্রতিষ্ঠান অংশ নেবে।
পরে ৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার : ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস ইন বাংলাদেশ’ নিয়ে আরেকটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্স উইন্ডমিল সেন্ট অফ ম্যানচেস্টার এম২ ৩জিএক্স-এ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক ও বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবে।
আলাপকালে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম বলেন, যুক্তরাজ্যে আরও বিনিয়োগের জন্য রোড শোর আয়োজন করা হচ্ছে এবং এতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং পুঁজিবাজারকে কেন্দ্রীভূত করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোড শো উদ্বোধন করবেন এবং এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা অংশ নেবেন। যুক্তরাজ্যে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ রিটার্নের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান বলেন, প্রধান প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশের আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বড় ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশি সে দেশে বাস করে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
