নিউইয়র্কস্থ মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী ৩০-তম ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’ শুরু হয়েছে। বৃহস্প্রতিবার সন্ধ্যায় খ্যাতনামা কবি আসাদ চৌধুরী কানাডা থেকে প্রদত্ত ভিডিও বার্তায় এর উদ্বোধন করেন।
‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’ স্লোগানের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয় লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে। মেলা কমিটির আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী তার স্বাগত বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং জাতির জনক ও মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি আলোকে ‘গৌরবের ৫০ বছর’ শীর্ষক আলোচনায় রাষ্ট্রদূত ছাড়াও খ্যাতনামা লেখক-সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব অংশ নেন। এ সময় ‘মুক্তধারা/জেএফবি সাহিত্য পুরস্কার’ ঘোষণা করেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম ফারুক ভ’ইয়া। এটি পেয়েছেন খ্যাতনামা কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। করোনার কারণে উপস্থিত হতে না পারায় তিনি অনলাইনে শুভেচ্ছা দিয়েছেন বইমেলার সকলকে।
উদ্বোধনী পর্বে আরো ছিলেন বইমেলার সাবেক আহ্বায়ক ড. জিয়াউদ্দিন আহমেদ, নাসিমুন ওয়াহেদ নিনি ও ফেরদৌস সাজেদীন, জাতিসংঘের উন্নয়ন গবেষণা সেলের প্রধান ড. নজরুল ইসলাম, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তধারা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভ’ইয়া, ডা. ফাতেমা আহমেদ, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কবি ফারুক হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, প্রকাশক জসিম উদ্দীন, লেখক-প্রকাশক হুমায়ূন কবীর ঢালী, কবি ও প্রকাশক জাফর আহমেদ রাশেদ, সন্দেশ প্রকাশনার পরিচালক সাইফুর রহমান চৌধুরী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার নির্বাহী মনিরুল হক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সভাপতি আলমগীর শিকদার লোটন প্রমুখ। অতিথিদেরকে মেলার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এ পর্বের সমন্বয় করেন হাসান ফেরদৌস এবং ফাহিম রেজা নূর।
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন নবনীতা চৌধুরী। স্মৃতিময় একাত্তর পর্বে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন ৩ কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং কাদেরি কিবরিয়া। ‘বইমেলার ৩০ বছর’ স্মারক অনুষ্ঠানে অংশ নেন সাবিহা পারভিন, নিনি ওয়াহেদ, হারুন আলী এবং জিয়াউদ্দিন আহমেদ। বইমেলার অনুষ্ঠান বাকি চারদিন হবে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। সেখানে কবিতার আসর, কবি-সাহিত্যিকদের আড্ডা বসবে। মেলা উপলক্ষে ‘বই আমার শক্তি-বই আমার মুক্তি’ নামক একটি সংকলন প্রকাশিত হয়েছে কামরুন জিনিয়ার সম্পাদনায়।
বইমেলায় বাংলাদেশ থেকে তাঁদের চলতি বছরের নতুন বই নিয়ে মেলায় অংশ নিচ্ছেন দেশের প্রকাশনা সংস্থা বাংলা একাডেমী, অনন্যা, কথাপ্রকাশ, প্রথমা প্রকাশন, অঙ্কুর প্রকাশনী, সন্দেশ প্রকাশনা, আকাশ প্রকাশন, অন্বয় প্রকাশ, বাতিঘর, কবিতা চর্চা ও আমেরিকা থেকে মুক্তধারা নিউইয়র্ক এবং ঘুংঘুর। সংগীত পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায় চৌধুরী, শহীদ হাসান, তাজুল ইমাম, কাবেরী দাস, পারমিতা মুমু, শাহ মাহবুব, রাজীব, চন্দন চৌধুরী ও পশ্চিমবঙ্গের শিল্পী সাহানা ভট্টাচার্যসহ শিল্পীবৃন্দ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
