বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্রব্যমূল্য, গ্যাস-পানি-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ। সেখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য আজকে এরা সাম্প্রদায়িক হামলা করছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এখন বিএনপির বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। এসব হামলা-মামলা গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বিএনপি পরীক্ষিত একটি দল, যে দল দেশকে ভালোবাসে। আজকে আমরা যদি এসব প্রতিহত করতে না পারি তাহলে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রাখা যাবে না। সাম্প্রদায়িক দাঙ্গা হলে স্বাধীনতা থাকে না। সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, শুনলাম আওয়ামী লীগ মিছিল করবে। কিন্তু তারা মিছিলে কী দাবি জানাবে, কার কাছে দাবি জানাবে? তারাই তো ক্ষমতায়। আমরা মিছিল করতে পারি, সরকারের কাছে কৈফিয়ত চাইতে পারি। আওয়ামী লীগ কার কাছে কী দাবি করবে? যেখানে সরকারের দায়িত্ব হলো, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। তারাই যদি মিছিল নিয়ে নামে তাহলে আমি মনে করি, মিছিল নিয়ে নয়, গদি ছেড়ে আপনারা রাস্তায় নেমে যান। নির্বাচন দেন, সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে আমরা তাদের মেনে নেব। আওয়ামী লীগ এলেও মেনে নেব। কিন্তু রাতের অন্ধকারে নির্বাচন দেবেন না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না।
আয়োজক সংগঠনের সভাপতি এস এস জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় মিলাদ মাহফিলে আরও বক্তব্য দেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদল দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
