আগামী শনিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে টেক্সাসে ডালাস বাংলা উৎসব। উৎসবে অতিথি হিসেবে অংশ নেবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, রবীন্দ্র সঙ্গীতের কিংবদন্তী-গায়ক কাদেরী কিবরিয়া, কবি কাজী জহিরুল ইসলাম।
ডালাসের আরভিং আর্ট সেন্টারে অনুষ্ঠিতব্য উৎসবে ডালাসে বসবাসরত নতুন প্রজন্মের একঝাঁক তরুণ গান, কবিতা ও নাচ পরিবেশন করবেন। বাংলা উৎসবকে ঘিরে ডালাসের বাঙালি কম্যুনিটির মধ্যে চলছে ব্যাপক আনন্দ-আয়োজন। আয়োজক সংগঠন সানাম টিভির কর্ণধার খন্দকার তৌফিক কাদের জানান, সাড়ে তিনশ টিকিটের অধিকাংশই বিক্রি হয়ে গেছে। কিছু টিকিট রাখা হয়েছে অনুষ্ঠানের দিন গেটে বিক্রি করার জন্য।
সানাম টিভি এ বছর আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ জুলাই ঘোষণা করেছে ‘ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড’। বাংলা ভাষা ও সংস্কৃতিকে দূর প্রবাসে সমুজ্জল রাখার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই এই আয়োজন। ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড ২০২১ যারা পাচ্ছেন তারা হলেন অভিনেতা জামালুদ্দিন হোসেন, শিল্পী কাদেরী কিবরিয়া, কবি কাজী জহিরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
