কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি বন্ধ এবং ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন। রাজনৈতিক ফায়দা লুটতে এবং সহিসংতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে কুমিল্লার সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে বথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে এবং সহিসংতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে কুমিল্লায় এ সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে। এটা সরকারের ব্যর্থতা, তাদের উচিত পদত্যাগ করা। তিনি আরও বলেন, ১৫ দিনের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত। পূজামণ্ডপে এই ধরনের ধর্মীয় অনুভ‚তিতে আঘাতের ঘটনা সরকারের ব্যর্থতা। সরকার এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তবে সবার প্রতি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।
একই সময় আলাদাভাবে নানুয়া দীঘিরপাড়ের পূজামণ্ডপ পরিদর্শনে আসেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতাদের সঙ্গে পরে তারা অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারাও কুমিল্লার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
