বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন নিয়ে আর খেলতে দেওয়া হবে না। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘পাতানো কোনো রাতের নির্বাচনে বিএনপি আর যাবে না। গত নির্বাচনে আনসার বাহিনীর পোশাক পরে মাঠে ছিল আওয়ামী লীগ। নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করেছে দলটি।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগের কথা শুনলে মনে হয় বিএনপির অস্তিত্ব নেই। কেবল আওয়ামী লীগই ইতিহাস সৃষ্টি করেছে।’
বিএনপিকে কোথাও কথা বলতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ফখরুল বলেন, ‘শেষমেশ প্রেসক্লাবের মতো জায়গায়ও কথা বলার অধিকার বন্ধ করার চেষ্টা করছে সরকার।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ফখরুল বলেন, ‘দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা দয়া চাই না। এই মামলায় জামিন তাঁর অবশ্যই প্রাপ্য। এই জামিন দিয়ে তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। এটাই জনগণের দাবি।’
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘মেডিকেল বোর্ড বসেছিল। তাঁরা (চিকিৎসকেরা) অত্যন্ত চিন্তিত। তাঁরা বারবার বলছেন, খালেদা জিয়ার অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর সামগ্রিক যে চিকিৎসা, সেটিকে মাল্টিডিসিপ্লিনারি বলা হয়। একসঙ্গে অনেকগুলো রোগের ট্রিটমেন্ট যেখানে হয়ে থাকে, সেখানে ছাড়া এসব হবে না। তাঁরাও পরীক্ষা করছেন, চেষ্টা করছেন।’
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
