বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৬ গবেষক। র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ তালিকায় বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৬৭৫ জন গবেষক স্থান পেয়েছেন। এছাড়া এতে স্থান পেয়েছেন ১৭৮৮ জন বাংলাদেশি গবেষক স্থান পেয়েছেন। রবিবার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়।
তালিকায় বেরোবি’র গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুর রহমান রিপন। বাংলাদেশে তার অবস্থান ১৩৫, এশিয়ায় ৩৪৯৮৬ এবং বিশ্বে ২১০৫৬০। ২য় স্থানে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান। বাংলাদেশে তার অবস্থান ৭৩২, এশিয়ায় ৮৮৫৫৩ এবং বিশ্বে ৪৩০৯৭৫। ৩য় স্থানে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান। বাংলাদেশে তার অবস্থান ১৩৬৪, এশিয়ায় ১১৬০১০ এবং বিশ্বে ৫০০৪৩৬। ৪র্থ স্থানে রয়েছেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান। বাংলাদেশে তার অবস্থান ১৩৭২, এশিয়ায় ১১৬১৬৯ এবং বিশ্বে ৫০০৬৭৮। ৫ম স্থানে রয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক। বাংলাদেশে তার অবস্থান ১৪৩০, এশিয়ায় ১১৮৪৪৬ এবং বিশ্বে ৫০৬৯৮৮। এবং ৬ষ্ঠ স্থানে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। বাংলাদেশে তার অবস্থান ১৬৫৬, এশিয়ায় ১২৫৫৫২ এবং বিশ্বে ৫২৪৩৮০।
উল্লেখ্য, এই তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের উপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন এডি ইনডেক্স। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
