নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বহুল প্রতিক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হলো জার্মানিতে। রোববার জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । পাসপোর্ট গ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বার্লিনের বাংলাদেশ দূতাবাসে এই ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এই উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের আরো একটি স্বপ্ন পূরণ হলো বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আইয়ুব চৌধুরী। এসময় তিনি ই পাসপোর্টের বিস্তারিত আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন।
সভায়,বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,জার্মানি থেকেই ই-পাসপোর্টের কার্যক্রম শুরুর মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। তিনি আরো বলেন ই-পাসপোর্টের মাধ্যমে বিশ্বব্যাপী আরো নিরাপদ ও বিশ্বাসযোগ্যতার অধিক তথ্য সংরক্ষণের জন্য অত্যাধুনিক চিপের অন্তর্ভুক্তি, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, বৈধতার মেয়াদ বৃদ্ধি ও স্মার্ট ইমিগ্রেশন-সহ বাংলাদেশকে বিশ্বে উন্নত স্থরে উপাস্থাপন করতে সহযোগিতা করবে।
এদিকে,অনুষ্ঠানে ই-পাসপোর্ট তৈরিতে কারিগরি ও প্রকৌশলগত সমস্ত সহযোগিতা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে জার্মানির একটি আধা সরকারী প্রতিষ্ঠান ভ্যারিডস।
এছাড়াও অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সুরক্ষা ও সেবা বিভাগের অতিঃ সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীসহ অনেকে। বক্তারা বলেন, ই-পাসপোর্টের কার্যক্রম জার্মানিতে শুরু হলেও ধীরে ধীরে বিশ্বের ৮০টি মিশনে এই কার্যক্রম শুরু করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান শেখ হাসিনা সরকার। আর ই-পাসপোর্টের সর্বস্তরে পৌঁছে গেলে পাসপোর্ট সংক্রান্ত সমস্ত ঝক্কি-ঝামেলার অনেকটাই কমে আসবে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে দেশের দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আগত অতিথিরা দূতাবাসের কনস্যুলেট প্রধান কাজী তুহিন রসুল এর তত্বাবধানে ই-পাসপোর্ট কার্যক্রম ঘুরে দেখেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
