আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সৈনা প্রত্যাহারের যে চূড়ান্ত সময়সীমা তিনি নির্ধারণ করেছিলেন তার পরেও আমেরিকান সেনাদের সেদেশে থাকতে হতে পারে, যেহেতু সশস্ত্র তালেবান যোদ্ধারা দেশ ছাড়তে মরিয়া মানুষদের কাবুল বিমানবন্দরে পৌঁছাতে বাধা দিচ্ছে।
বাইডেন চান এ মাস শেষ হবার আগেই আমেরিকান সেনারা আফগানিস্তান ছেড়ে যাক, কিন্তু এখনও দেশটিতে আটকে রয়েছেন ১৫ হাজারের মত মার্কিন নাগরিক।
আমেরিকান প্রেসিডেন্ট এবিসি নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেন, কাবুলে এই বিশৃঙ্খলা অবশ্যম্ভাবী ছিল।
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা
বিদেশি সরকারগুলো দেশটি থেকে পশ্চিমা নাগরিক এবং যেসব আফগান তাদের জন্য কাজ করেছিলেন, তাদের বিমানে করে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ আরও গতিশীল করছে।
ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে এখনও সেখানে যেসব আমেরিকান নাগরিক রয়ে গেছেন তাদের এবং আমেরিকান সামরিক বাহিনীর সাথে আগে কাজ করেছেন এমন ৫০ থেকে ৬৫ হাজার আফগানকে তারা সরিয়ে নেবে।
এখন পর্যন্ত আমেরিকা ৫,২০০-এর ওপর লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সরানো হয়েছে দুই হাজার মানুষকে।
পেন্টাগন সাংবাদিকদের জানিয়েছে, তাদের লক্ষ্য প্রতিদিন নয় হাজার মানুষকে বিমানে করে সরিয়ে নেয়া।
জো বাইডেনকে এবিসির প্রশ্নবাণ
এবিসি নিউজে প্রেসিডেন্ট বাইডেনকে জিজ্ঞেস করা হয় এমন বিশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাহারের জন্য কোনো রকম ভুলত্রুটির কথা তিনি স্বীকার করেন কিনা? উত্তরে বাইডেন বলেন: “না”।
তিনি আরও বলেন: “মনে হচ্ছে যেন বিশৃঙ্খলা এড়িয়ে সে দেশ থেকে প্রত্যাহারের অন্য পথ ছিল। সেটা কীভাবে সম্ভব হতো আমি জানি না।”
আমেরিকান একটি সামরিক বিমান কাবুলের আকাশে কিছু দূর উচ্চতায় ওঠার পর সেখান থেকে আফগানদের পড়ে যাওয়ার যে ছবি এ সপ্তাহে ভাইরাল হয়েছে সে সম্পর্কে বাইডেনকে প্রশ্ন করা হয়।
প্রেসিডেন্ট সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন: “সেটা চার দিন আগের ঘটনা, পাঁচ দিন আগের কথা।”
বাইডন গত মাসে বলেছিলেন তালেবানের আফগানিস্তান দখল “খুবই অসম্ভব”। তার সেই মূল্যায়ন নিয়ে তাকে প্রশ্ন করা হয়।
প্রেসিডেন্ট বলেন, গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল এ ধরনের ঘটনা ঘটতে পারে সম্ভবত এ বছরের শেষ নাগাদ।
সাক্ষাতকার গ্রহণকারী জর্জ স্টেফানোপোলস বাইডেন জিজ্ঞাসা করেন, “আপনি যখন বলেছিলেন ‘খুবই অসম্ভব’ আপনি কিন্তু কোন রকম সময় সীমার কথা বলেননি।” “আপনি শুধু সোজাসুজি বলেছিলেন ‘তালেবানের পক্ষে নিয়ন্ত্রণ গ্রহণ করা খুবই অসম্ভব’।”
“হ্যাঁ,” উত্তর দেন জো বাইডেন। তিনি এপ্রিল মাসে আমেরিকানদের আরও আশ্বাস দেন যে মার্কিন সেনা প্রত্যাহার নিরাপদ এবং সুসংগঠিতভাবে হবে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
