অস্ট্রিয়ায় তরুণ প্রবাসীদের সংগঠন বাংলা ক্লাব অস্ট্রিয়া গত রোববার বুর্গেনল্যান্ড রাজ্যের অস্ট্রিয়া হাংগেরি সীমান্তবর্তী নয়েসিডলার লেকে এক বার্ষিক বনভোজনের আয়োজন করে। বাংলা ক্লাব অস্ট্রিয়ার সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক দুলাল ভূইয়াসহ ক্লাবের কার্যকরী সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই বনভোজনের আয়োজন করা হয়।
এ বনভোজনের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও প্রবাসীরা একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান। বনভোজনে প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান সুমন, জামান, টুটুল, তারেক হাসান এবং আতাউর রহমান।
বনভোজনে আমন্ত্রিত প্রবাসীদের জন্য কয়েকটি খেলার আয়োজন করে বাংলা ক্লাব অস্ট্রিয়া। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্লাব সদস্য মাইদুল মিয়া, শাহীন ভুইয়া, শাহীন চৌধুরী, এস এ এম রানা, প্রোশিন শাহরিয়ার, জামাল উদ্দিন, ওয়াসিউজ্জামান জাবেদ, মেহেদি হাসান, মিরাজ হক, তনয়, মোহাম্মদ আলী এবং আরিফ রায়হান।
উল্লেখ্য, অস্ট্রিয়াতে ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণকারী ও করোনা টেষ্ট নেগেটিভ ব্যক্তিদের চলাফেরার শিথিলতা থাকার কারণ অনেক প্রবাসী বাংলাদেশি সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজনের আয়োজন করছে। বাংলা ক্লাব অস্ট্রিয়ার নেতৃবৃন্দ জানান, আগামী সেপ্টেম্বরের ১২ তারিখ ভিয়েনার স্থানীয় একটি হলরুমে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
