লন্ডনে হাই কমিশন বঙ্গমাতার জীবনের ওপর বই ও প্রবন্ধের বিশেষ ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন করেছে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মর্বাষিকীতে সেখানকার সময় অনুযায়ি গতকাল বাংলাদেশ হাই কমিশন ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছার প্রতি বিন¤্র শ্রদ্ধা সংগ্রামে-সংকটের নির্ভীক সাথী’ র্শীষক এক স্মারক ভার্চুয়াল অনুষ্ঠানে এ বই ও প্রবন্ধের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এম.পি. বঙ্গমাতার জীবনের ওপর লেখা বই ও প্রবন্ধের বিশেষ ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে স্মারক অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক কর্মী ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি।
আলোচনায় অংশ গ্রহণ করেন শিশু একাডেমির সভাপতি প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম, যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় সদস্য সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এই ভার্চুয়াল স্মারক অনুষ্ঠানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তির্বগসহ তরুণ প্রজন্মের অনেকে অংশ গ্রহণ করে বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গমাতার জীবনের ওপর লন্ডন মিশনের বিশেষ ইংরেজি প্রকাশনার উদ্যোগকে স্বাগত: জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, ‘বঙ্গমাতা সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না। কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন অত্যন্ত রাজনীতি সচেতন এবং রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম পথ প্রর্দশক।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
