সৌদি আরবের রিয়াদে জাকির হোসেন (২৯) নামের এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
রিয়াদের আল হারা এলাকায় একটি বাসায় তিনি থাকতেন। বুধবার সকালে ওই বাসাতেই জাকিরকে গলা কেটে ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে হত্যা করা হয়।
জাকিরের বড় ভাই দুলাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাকির হোসেন (২৯) গাজী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মো. কাঞ্চন মিয়ার ছেলে।
দুলাল মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে আমার এক শ্যালক সৌদি আরব থেকে বিষয়টি জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তার লাশের একটি ছবিও আমরা পেয়েছি।
তবে কারা কেন জাকিরকে এভাবে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।
২০০৮ সাল থেকে সৌদি প্রবাসী জাকির হোসেন আড়াই বছর আগে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একবার দেশে এসেছিলেন ছুটিতে। কিছুদিন পর তার আবার দেশে আসার কথা ছিল। স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক করে রেখেছিল পরিবার।
জাকিরের বাড়ি আসা ও বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে তিনতলা একটি ভবন নির্মাণের কাজও চলছিল বলে জানালেন পরিবারের সদস্যরা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
