যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধসে পড়া ১২তলা ভবনের নিখোঁজ শেষ বাসিন্দার দেহাবশেষ খুঁজে পাওয়ার পর শনাক্ত করা হয়েছে, এতে এ দুর্ঘটনায় মৃত্যুর চূড়ান্ত সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে। গত সোমবার মায়ামি-ডেইড কাউন্টির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজের তালিকায় থাকা শেষ জন স্টেল হিদেয়ারের (৫৪) দেহাবশেষ ২০ জুলাই উদ্ধারকারী দলগুলো খুঁজে পায়। এরপর কয়েকদিন ধরে চলা মেডিকেল পরীক্ষায় তার পরিচয় শনাক্ত হয়।
সবশেষে উদ্ধার ও শনাক্ত হন জন স্টেল হিদেয়ার নামের এই নারী। সংগৃহীত ছবি
ওই সংবাদ সম্মেলনে মায়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, ‘নিখোঁজ শেষ জনের খোঁজ পাওয়ার পর শনাক্ত করে তার পরিবারকে জানানো হয়েছে।’
এর আগে, স্থানীয় সময় ২৪ জুন প্রথম প্রহরে মায়ামি শহরের সার্ফসাইড এলাকার ৪০ বছরের পুরনো চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ অ্যাপার্টমেন্ট ভবনের বড় একটি অংশ হঠাৎ করে ধসে পড়ে। ভবনটির অধিকাংশ বাসিন্দা তখন ঘুমিয়ে ছিলেন।
এই ভবন ধসের ঘটনায় ৯৭ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয়েছেন, শুধু একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। ধ্বংসস্তূপের ভেতরে জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনও নির্ণয় করা যায়নি। তবে এ নিয়ে শুরু হওয়া তদন্ত অব্যাহত রয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
