জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিউলে বাংলাদেশ দূতাবাস আজ সোমবার দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছে।
বিশ্ববিদ্যালয় ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বিশ্ববিদ্যালয়টির গ্রন্থাগারের প্রেসিডেন্ট ইয়ং-চেওল কিম যৌথভাবে ‘বঙ্গবন্ধু কর্নার’টি উদ্বোধন করেন।
কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র পাশাপাশি ‘বঙ্গবন্ধু কর্নার’-এ রয়েছে ইংরেজি ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ বই। ‘বঙ্গবন্ধু কর্নার’-এর এসব বই থেকে দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অসামান্য আত্মত্যাগ ও অনন্য ভূমিকাসহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এর ফলে, বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শ দক্ষিণ কোরিয়ার গণ্ডী পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
