বিশ্বের ভ্রমণকারীদের অন্যতম পছন্দের জায়গা ফ্রান্সের আইফেল টাওয়ার। প্রতি বছর লাখ লাখ পর্যটক যেখানে যান আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে আর টাওয়ারকে পেছনে রেখে ছবি তুলতে।
কিন্তু মহামারি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় আইফেল টাওয়ারও।
দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ফ্রান্সে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত লম্বা সময় ধরে বন্ধ ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জনপ্রিয় এই স্থাপনা।
আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও সতর্কতা হিসেবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি।
স্বাভাবিক সময়ের চেয়ে দিনে অর্ধেক দর্শনার্থীর সুযোগ হবে টাওয়ার দেখার। আগে দিনে প্রায় ৩০ হাজার দর্শনার্থী যেতে পারলেও এখন এই সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে।
তবে ফ্রান্স সরকারের জারি করা বিধি অনুযায়ী, আইফেল টাওয়ার পরিদর্শন করতে হলে দর্শনার্থীদের করোনার টিকা গ্রহণের সনদ বা নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
