ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো হয়েছে যে, বিগত ২৯ জুন ২০২১ তারিখে ফোবানা কেন্দ্রীয় কমিটি এবং ফোবানা সম্মেলন-২০২১-এর স্বাগতিক সংগঠনের মাঝে বিরাজমান নাজুক পরিস্থিতির সাংবিধানিভাবে যথাযথ সমাধানকল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চেয়ারপারসন উপস্থিত না হয়ে দায়িত্ব পালন না করায় এবং নির্বাহী কমিটির সাথে সহযোগিতা না করায় বিস্তারিত আলোচনা সাপেক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটগ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ফোবানার চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীর দায়িত্বহীনতা এবং সাংগঠনিক যথাযথভাবে কার্য পরিচালনায় ব্যার্থতা ও অপারগতার ভিত্তিতে তাকে অনতিবিলম্বে অনাস্থা প্রস্তাবসহ তার দায়িত্ব ও কর্মপালন থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবিধান অনুযায়ী নির্বাহী কমিটির চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীর ২০২০-২০২১ সালের কর্মকাল অব্যাহত থাকবে, শুধু তার কার্যপরিচালনা স্থগিত রাখা হবে এবং নির্বাহী কমিটির ভাইস চেয়ারপারসন, ড: আহসান চৌধুরী কমিটির বাকির সদস্যের সহযোগিতায় কার্যকালের মেয়াদ পর্যন্ত ফোবানার নির্বাহী কমিটির পরিচালনার দায়িত্ব পালন করে যাবেন।
চেয়ারম্যানের বিরুদ্ধে বর্ণিত অভিযোগ সমূহ :
(১) অসাংবিধানিক ও অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় কমিটিকে পাশ কাটিয়ে ফোবানার কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ,
(২) অসাংবিধানিকভাবে হোস্ট কমিটিকে ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত প্রদান,
(৩) চেয়ারম্যান হিসেবে ক্ষমতা বলে নির্বাহী কমিটির ভাইস চেয়ারপারসন ও এক্সেকিউটিভ সেক্রেটারিকে অসাংবিধানিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করার অপচেষ্টা,
(৪) গণমাধ্যমে ফোবানার নির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে তাদের মান হানির চেষ্টা এবং জনগণের কাছে ফোবানার ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা,
(৫) ফোবানা কেন্দ্রীয় কমিটির পরিচালনায় সাংবিধানিক ধারা অগ্রাহ্য করা,
(৬) ফোবানার জরুরী সভা আহবান ও ফোবানার কার্যক্রম পরিচালনায় অসহযোগিতা করা
(৭) ফোবানার ৩৫ বছরের সন্মানকে মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে হোস্ট কমিটিকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করা
উল্লেখ্য, আয়োজিত জরুরী যে কোন প্রশ্ন বা তথ্যের জন্য ফোবানা এক্সেকিউটিভ সেক্রেটারীর (মাসুদ চৌধুরী) সাথে যোগাযোগ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ফোন- 818-730-1020)।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
