সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন-৫ শাখার উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশসহ মোট ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান। ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানের নাম দেখা গেছে। বাকি দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
