২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলের জয় পায়। এবার ১৪ বছর পর কোপার ফাইনালে আগামী ১১ জুলাই ফের মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ।
হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে চরম উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে। যার বাইরে নয় বাংলাদেশের ফুটবল ভক্তরাও। এরই মধ্যে কোপা আমেরিকার ফাইনাল সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনা সংঘাত পর্যন্ত গড়িয়েছে। যে খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মিডিয়াও।
বিশ্বের প্রভাবশালী বার্তা সংস্থা ‘এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)’ এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার। সেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ফুটবলে এগিয়ে সেই প্রশ্নে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষের কথা উল্লেখ করা হয়।
এ ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ প্রধান মোহাম্মদ আমরানুল ইসলাম এএফপিকে বলেন, কোপা আমেরিকার ফাইনাল ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে গ্রামবাসীকে বড় পর্দায় ম্যাচটি না দেখতে এবং কোনও গণজমায়েত না করতে নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে রবিবারের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক পুলিশ।
এএফপি আরও জানায়, যদিও ক্রিকেট বাংলাদেশের প্রধান খেলা। তবে কোপা আমেরিকার ফাইনাল ঘিরে উন্মাদনায় মেতেছেন পুরো দেশের মানুষ। লাখ লাখ ফুটবলপ্রেমীরা বাড়িতে-রাস্তাঘাতে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়ানোসহ গায়ে জড়িয়ে নিয়েছেন প্রিয় দলের জার্সি। এ নিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাও সামনে এসেছে।
এর আগে, ২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ১২ বছরের এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এছাড়া সমর্থকদের পাল্টাপাল্টি সংঘর্ষে বন্দর নগরীতে এক বাবা ও তার ছেলে গুরুতরভাবে আহত হন। উল্লেখ্য, ফুটবলে প্রায় সব দলেরই সমর্থক রয়েছে বাংলাদেশে, তবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে বরাবরই বাড়তি মাতামাতি দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নয়, এরই মধ্যে দুই দলের সমর্থকদের উন্মাদনায় সরগরম সোশ্যাল মিডিয়া।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
