ইতালিতে গত বছর করোনাকালীন সাহসী ভূমিকা রাখার জন্য ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি মোবারক হোসেন। রোববার (৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেস্ত্রের একটি হলে লন্ডনের একটি বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় আইওন টেলিভিশনের সিও আতাউল্লা ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোবারক ছাড়াও আরও কয়েকজন এ সম্মাননা পুরস্কার পান।
তবে করোনার জন্য সীমিত পরিসরে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়।
পুরস্কার পেয়ে মোবারক হোসেন বলেন, ‘বিশ্ববাসী জানে করোনার ভয়াল থাবায় ইতালির জনজীবনে নেমে আসে অন্ধকার। কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশিসহ স্থানীয় নাগরিকরা। কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া, এখন আমরা সেই সমস্যা কাটিয়ে ভালো আছি। ইতোমধ্যে আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছে না ফেরার দেশে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন, গত বছর যখন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল তখন আমরা কিছু সংখ্যক লোক ‘ইতালির ভেনিস বাংলাদেশি কমিউনিটি’র পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা মাঠে কাজ করেছিলাম, তার স্বীকৃতিস্বরূপ এবং উৎসাহ দেয়ার জন্য আইওন টিভির পক্ষ থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড প্রধান করা হলো।’
তিনি আরও বলেন, ‘মানবিক কাজে সবসময় এগিয়ে আসা উচিত। আমাদের কোভিড হিরো হিসেবে এ পুরস্কার প্রদান করায় ভেনিস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আইওন টিভির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
