সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিএনপি গর্তে গেছে, জামায়াত পালাইছে, জাতীয় পার্টি নেই। এখন আমরা আমাদেরই শত্রু। ক্ষুদ্র স্বার্থের জন্য নৌকার কোনো ক্ষতি করা যাবে না।’
বুধবার দুপুরে পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশটাকে পাল্টে দিয়েছে। এই নৌকা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা নিজেরাই নিজেরাই খোঁচাখুঁচি করি। কিন্তু নৌকা ছাড়া কোনো চিন্তা করার সুযোগ নাই। শেখ হাসিনাকে হতাশ করা যাবে না।
টিপু মুনশি বলেন, নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হলে দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না। ফলে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়। নৌকাকে পরাজিত করা যাবে না। নৌকার সঙ্গে বেঈমানি করতে দিবো না।
বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনোয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সস্পাদক চেয়ারম্যান প্রার্থী নুর আলম ও কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
