করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ আগামী ৩০ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় ভারতে অবস্থান করার জন্য কোনো জরিমানা ছাড়াই ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফরেনার রেজিস্ট্রেশন অফিসে (এফআরও) কোনো আবেদন করারও প্রয়োজন হবে না।
তবে বিদেশি নাগরিকরা দেশে ফেরার আগে ফরেনার রেজিস্ট্রেশন অফিসে আবেদন করতে পারেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার ভারতে অবস্থানের কারণে সেখান থেকে জরিমানা ছাড়া মেয়াদ বাড়ানো হবে।
এর আগে, আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ ও ভারতে অবস্থানের শর্তাবলি বাড়ানোর জন্য প্রতিমাসে আবেদন করতে হতো।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়ার পরিপ্রেক্ষিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ ও ভারতে অবস্থানের শর্তাবলির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
