গত ২৫ মে ২০২১ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ডা: এস এ মালেকের এক জরুরী প্রেস বিবৃতিতে জানিয়েছেন- বর্তমান সিদ্ধান্ত মোতাবেক পূর্ববর্তী কমিটি (সভাপতি- ডা. রাব্বী আলম এবং সাধারণ সম্পাদক- খান শওকত)’র সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা থাকবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের অভ্যান্তরিন কোন্দলে দ্বিধা বিভক্তির ফলে এ ধরণের ঘোষণা কেন্দ্রীয় কমিটি থেকে প্রেরিত হয়েছে বলে জানা গেছে।
আমাদের প্রতিনিধি সংগঠানের সভাপতি রাব্বী আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিবৃতির সত্যতা স্বীকার করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের সকল কার্যক্রম পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।’
প্রসঙ্গত, একুশে পদক প্রাপ্ত ডা: নূরাণ নবী কতৃক সৃষ্ট যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ দীর্ঘকাল যাবৎ কার্যক্রম চলিয়ে আসছে। যার সাথে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাথে সম্পর্ক নেই বা তাদের মনোনয়ন ভিত্তিক নয়। স্বতন্ত্র ও পৃথকভাবে পরিচালিত। উক্ত বঙ্গবন্ধু পরিষদেরও কয়েকটি শাখা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় তার মধ্যে একটি সক্রিয় ও অন্যতম।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
