যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা প্রজন্মের নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াস কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি করেছেন। নাহিয়ান ইলিয়াস সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের হান্টার কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রির পরে আবার ইংরেজি ভাষা ও সাহিত্যে ব্যাচেলর (ডাবল) ডিগ্রি করেন। ২০২০ সালে তার মাস্টার্স শেষ হয়। কিন্তু মহামারী কোভিড-১৯ এর কারণে গ্র্যাজুয়েশন সিরিমনি থমকে যায়। পরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তা সেলিব্রেশন করে সনদ সবাইকে পাঠিয়ে দেয়া হয়।
অন্যদিকে, নাশরাত ইলিয়াস যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ‘এডেলফাই ইউনিভার্সিটি’ থেকে ২০২০ সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। পাঁচ বছর মেয়াদি শিক্ষাক্রমে তিনি মাস্টার্স সম্পন্ন করেন চলতি মাসে। ইতোমধ্যে এডেলফাই ইউনিভার্সিটির লং আইল্যান্ড ক্যাম্পাসে বিশাল আয়োজনে, স্বাস্থ্যবিধি মেনে গ্র্যাজুয়েশন সিরিমনি সম্পন্ন হয়েছে। এরা দু’বোন আমেরিকায় শিক্ষকতাকেই তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাদের ইচ্ছে, পিএইচডি সম্পন্ন করে সামনে এগিয়ে যাওয়া।
তারা উভয়েই বিভিন্ন বৃত্তি, প্রেসিডেন্সিয়াল এওয়ার্ডসহ স্কলারশিপের সহযোগিতা পেয়ে তাদের শিক্ষাজীবন শেষ করেছেন। তারা মনে করেন, প্রকৃত শিক্ষাই একটি জাতি ও সমাজকে উজ্জ্বলতর করে গড়ে তুলতে পারে।
স্মরণ করা প্রয়োজন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য মাস্টার্স ডিগ্রি অর্জনকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এখানে মাস্টার্স ডিগ্রি হোল্ডার ১৫.০৯ %। প্রথম স্থানে রয়েছে ম্যাসেচুসেটস অঙ্গরাজ্য। সেখানে এই সংখ্যা ১৮.১৭ %।
দেশ ও প্রবাসের সুপরিচিত নিউইয়র্কে বসবাসরত কবি ফারহানা ইলিয়াস তুলি ও লেখক-কলামিস্ট ফকির ইলিয়াস দম্পতির কন্যা নাহিয়ান ইলিয়াস ও নাশরাত ইলিয়াস সকলের দোয়া-আশীর্বাদ প্রার্থী।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
