যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হয়েছেন মিশিগানের কংগ্রেস প্রতিনিধি রাশিদা তালিব। মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়ে ফিলিস্তিনিদের নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন। এসময় তিনি ইসরায়েল সরকারের প্রতি বাইডেনের আর্থিক ও কূটনৈতিক সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করেন।
মার্কিন কংগ্রেসে তালিব হচ্ছেন একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য। মঙ্গলবার তালিব যখন ডেট্রয়টে বাইডেনের মুখোমুখি হন তখন তার সাথে মিশিগানের আরেকজন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ ডেবি ডিংগেলও উপস্থিত ছিলেন। বাইডেনের সাথে কয়েক মিনিট কথা বলার পর তার সাথে হাত মেলান তালিব। তবে দূরে থাকায় উভয়ের মধ্যে কি আলোচনা হয়েছে তার শুনতে পায়নি রিপোর্টাররা।
পরে তালিবের একজন সহযোগী বলেন, ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে নিজের উদ্বেগের কথা বাইডেনকে জানিয়েছেন তালিব। বেসামরিক ব্যক্তিদের রক্ষায় বাইডেনকে আরো কার্যকর পদক্ষেপ নিতেও আহবান জানান তিনি। এসময় তালিব আরো বলেন, ইসরায়েলের সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বর্তমান এবং দীর্ঘদিন যাবৎ মার্কিন ‘নিশর্ত সমর্থনের’ কারণে হত্যা বন্ধ করা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩.৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়। বাইডেনের সাথে আলোচনা তালিব সেই কথাও তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র চরম ডানপন্থী নেতানিয়াহু সরকারকে প্রতি বছর কোটি কোটি অর্থ সহায়তা দিতে পারে না। তিনি জানান, স্কুলের মতো জায়গা বোমা হামলা সহ্য করা হবে না। আর এসব হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।
মিশিগানের জনপ্রতিনিধি ডেবি ডিনগেল নিউইয়র্ক টাইমস পত্রিকাকে বলেন, অন্যদের (ফিলিস্তিনিদের) প্রতি সহানুভূতিশীল একটি আলোচনা হয়েছে এখানে। এটা খুবই ভালো আলোচনা ছিল। কিন্তু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব বিষয় নিয়ে জনগণের সামনে কোনো প্রতিক্রিয়া দেখান না আর জনসম্মুখে এসব বিষয় নিয়ে আলোচনাও করেন না।’
তালিবের পরিবার অধিকৃত পশ্চিম তীর থেকে এসেছেন। সেখানে তার দাদি মুফতিয়া তালিব এখনো বেঁচে আছেন।
বাইডেন বলেছেন, তিনি রাশিদা তালিবের পরিবার ও তার দাদির জন্য দোয়া করবেন। এছাড়া তিনি আরো বলেছেন যে আমি তোমার ( রাশিদা তালিব) কাছে প্রতিজ্ঞা করছি যে আমি তোমার পরিবারকে দেখভালের জন্য সম্ভাব্য সবকিছু করব।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
